টিকিট না পেয়ে অভিমানী সুপ্রকাশ অমিয়কান্তি, প্রভাব পড়বে না ভাজপার বিরুদ্ধে লড়াইয়ে দাবি দু'জনের
দি নিউজ লায়নঃ দল প্রার্থী না করায় অভিমানী পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি এবং চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য। যদিও অভিমান হলেও দলীয় প্রার্থীর হয়েই সর্বশক্তি দিয়ে কাজ করবেন বলেও স্পষ্ট জানিয়েছেন দুজনেই।তৃণমূল সূত্রের খবর রামনগর এর বিধায়ক অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি দক্ষিণ কাঁথি অথবা এগরা আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু তৃণমূল তাকে প্রার্থী করেনি। এরপরই অভিমানী সুপ্রকাশ ফেসবুকে পোস্ট করেন, ' মজা করে বন্ধুরা বলতো পয়সা না থাকলে রাজনীতি করতে যাস না, আজ পারফরম্যান্সকে হার মানতে হলো পয়সার কাছে, আজ বুঝলাম পারফরম্যান্সকে কোনো দাম নেই এই যুগে।'
আরও একটি নতুন নেতা তথা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিদায় বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য্য টিকিট না পেয়ে হতাশ। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছেন অভিনেতা সোহম চক্রবর্তীকে। শনিবার তিনি বলেন বিধায়ক হিসেবে দলনেত্রীর নির্দেশ মেনে কাজ করেছি আগামী দিনে যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করব তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারলে ভালো লাগতো।
যদিও অভিমান থাকলেও ভাজপাকে যে পূর্ব মেদিনীপুর জেলায় এক ইঞ্চি জমিও ছাড়বেন না তারা তাও স্পষ্ট করে দিয়েছেন সুপ্রকাশ এবং অমিয়কান্তি। তারা দুজনেই জানিয়েছেন দল যাকে প্রার্থী করেছে তাকেই জিতিয়ে আনতে হবে। অমিয়বাবু বলেন, যে প্রার্থী হবে লড়াই হবে, মুখ্যমন্ত্রী তাঁর মনোনীত প্রার্থী বেছে এখানে দাঁড় করিয়েছেন তাতে আমার কোনো দুঃখ নেই, ৯২ সাল থেকে দলের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব দল পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না, কর্মী হিসেবে কাজ করে যাব। সোহম দাঁড়িয়েছে আমি যত ভোটে জিতেছি, তাঁর থেকে বেশি ভোটে জিতবে সোহম।
Post a Comment